নিখোঁজরা হলো বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর গ্রামের হাফেজ ইব্রাহীম (১৫) ও কাহারোল উপজেলার দীপনগর গ্রামের মিম (১৬)।
স্থানীয়রা জানান, ঢেপা নদীতে একই সঙ্গে মোট ছয় থেকে সাতজন কিশোর গোসল করতে নামে। এ সময় নদীর স্রোতে ইব্রাহীম ও মিম তলিয়ে যায়। তাদের তলিয়ে যেতে দেখে অন্যরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন নদীতে উদ্ধার শুরু করে। খবর পেয়ে কাহারোল উপজেলা ফায়ার সার্ভিস এবং রংপুর থেকে ডুবুরি একটি দল এসে তাদের উদ্ধার অভিযান চালায়।
.png)
কাহারোল থানার ওসি ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রংপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে নিখোঁজদের সন্ধানে নদীতে অভিযান শুরু করেছে।