রোববার দুপুরে ক্ষতিগ্রস্ত জাহাজের ইঞ্জিন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি হবিগঞ্জ জেলার মাদবপুর এলাকার বাসিন্দা। এখনো নিখোঁজ রুহুল আমিন খান, মাসুদুল আলম বেল্লাল ও সরোয়ার হোসেন।
রুহুল আমিন খান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা ও জাহাজের মাস্টার, মাসুদুল আলম বেল্লাল ঐ জাহাজের সুপার ভাইজার ও চাঁদপুর সদরের বাসিন্দা ও সরোয়ার হোসেন জাহাজের চালক ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা।
.png)
জানা যায়, শনিবার (১ জুলাই) দুপুর ২টার দিকে সাগর নন্দিনি-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ের ডিপোতে তেল খালাস করা জন্য আসে। নোঙর করা অবস্থায় জাহাজটিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় পুরো জাহাজে আগুন লেগে যায়।
এ ঘটনায় দগ্ধ ৫ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিখোঁজ ঐ চারজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। তিনজনের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টর্গাড ডুবুরি দল ও বিআইডব্লিউটিএ এর কর্মীরা।