ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ ৫, নিখোঁজ ৪

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৮, ১ জুলাই ২০২৩
সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ ৫, নিখোঁজ ৪
দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে- ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন চারজন।

শনিবার দুপুর ২টার দিকে  সাগর নন্দিনি-২ নামে ঐ জাহাজের পেছনের অংশে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন- শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭), বেলায়েত হোসেন (৩৫) এবং মাইনুর ইসলাম হৃদয় (২৯)। তারা ঐ জাহাজের শ্রমিক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে করে দগ্ধদের উদ্ধার করে। এছাড়া নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর নন্দিনি-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ের ডিপোতে তেল খালাস করা জন্য আসে। নোঙর করা অবস্থায় জাহাজটিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় পুরো জাহাজে আগুন লাগে যায়।

Advertisement

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিদুল ইসলাম জানান, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। জাহাজটিতে মাস্টারসহ মোট নয়জন কর্মচারী ছিলেন। পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন জাহাজের চার কর্মচারী।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!