ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফরিদপুরে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৫, ২৪ জুন ২০২৩
ফরিদপুরে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা থানার এসআই তাহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে কী কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন লাগে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সিলিন্ডার বিস্ফোরণের কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন ঐ অ্যাম্বুলেন্সের যাত্রীরা। পথে মালিগ্রামে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। 

তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও অ্যাম্বুলেন্সে থাকা সাতজন দগ্ধ হয়ে মারা গেছেন।

ভাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জাফর বলেন, সকাল ১০টা ৫৫ মিনিটে তারা খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই ভস্মীভূত অ্যাম্বুলেন্সের যাত্রীরা পুড়ে অঙ্গার হয়ে যায়। আমরা মরদেহ শনাক্তের চেষ্টা চালাচ্ছি।

 

ডেইলি-বাংলাদেশ/এমআই/জেডআর
ট্যাগ: ফরিদপুর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!