শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ১০ কিলোমিটার পূর্বে চর-গঙ্গামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নাবিল কলাপাড়া পৌরশহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।
স্বজনরা জানান, নাবিল ঈদের ছুটিতে উপজেলার ধুলাস্বার ইউপির চর-গঙ্গামতি এলাকায় নানা আ. গনি গাজীর বাড়িতে বেড়াতে আসেন। পরে ঈদের দ্বিতীয় দিন সকালে নানাবাড়ি সংলগ্ন সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।
.png)
মহিপুর থানার ওসি ফেরদৌস আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযানের জন্য এসেছি।