রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার অরুয়াইল বাজারের পাশে তিতাস নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত শহিদ মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের কালা মিয়ার ছেলে।
সরাইল থানার ওসি মো. আসলাম হোসাইন জানান, শহিদ মিয়া শনিবার ভোরে ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে উপজেলার অরুয়াইল দক্ষিণ বাজার এলাকার তিতাস নদীতে একটি লাশ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে শহিদ মিয়ার ছেলে তার বাবার লাশ শনাক্ত করেন।
.png)
ওসি আরো জানান, মৃত বৃদ্ধের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।