ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মায় নৌকাডুবি: একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৪, ২৭ জুন ২০২৩
পদ্মায় নৌকাডুবি: একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের ছয়রশিয়া এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত তিনজন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নৌকার যাত্রী আলাতুলী ইউনিয়নের ছয়রশিয়া গ্রামের এনামুল হকের (৬৩) লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। নিখোঁজ রয়েছেন- একই গ্রামের নেজাম উদ্দিন (৫৭), আব্দুর রহমান (৬২) এবং চরদেবীনগর গ্রামের পাখি (১৪)। ডুবে যাওয়ার নৌকায় ছয় থেকে সাতজন যাত্রী ছিলেন বলে ধারণা স্থানীয়দের।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী জানান, একটি ছোট ডিঙ্গি নৌকায় ছয় থেকে সাতজন দেবীনগরের দিকে যাচ্ছিলেন। প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় দুইজন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ হন। পরে স্থানীয়রা এনামুল হক নামে একজনের লাশ উদ্ধার করেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। রাজশাহী থেকে তাদের ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করবে।

Advertisement

এদিকে মৃত এনামুল হকের পরিবার ও নিখোঁজ থাকা তিনজনের পরিবারের কাছে উপজেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!