ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেরির ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৯, ৩১ জানুয়ারি ২০২৩
ফেরির ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মেঘনার হরিণাঘাট এলাকায় ফেরির ধাক্কায় সাত জেলেসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ছয় জেলে সাঁতরে উঠে এলেও ছনু গাজী নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার ভোরে গোলাম মাওলা নামের ওই ফেরির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলে ছনু গাজী চাঁদপুর সদরের লক্ষ্মীপুর গ্রামের আবদুর রহিম গাজীর ছেলে।

নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, ভোরে ফেরি গোলাম মাওলার ধাক্কায় জেলেদের একটি নৌকা ডুবে যায়। এ সময় ওই নৌকায় থাকা সাত জেলের মধ্যে ছয়জন সাঁতারে প্রাণে বেঁচে গেলেও একজন নিখোঁজ হন।

Advertisement

দুর্ঘটনার পর থেকেই নৌপুলিশ সদস্যরা নিখোঁজ জেলের সন্ধানে নদীতে অভিযান শুরু করে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!