বৃহস্পতিবার রাত ১১টার দিকে সুরমা টাওয়ারের ১২ তলায় শয়নকক্ষ থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়। মৃত আরিফুলের গ্রামের বাড়ি চট্টগ্রামে। ২০১১ সাল থেকে সে সিলেট এসওএস শিশুপল্লী সেন্টারে থাকত। বর্তমানে সুরমা টাওয়ারের ১২ তলায় একটি রুমে বাস করছিল আরিফুল।
জানা যায়, ঈদের দিন আরিফুলের রুমমেটরা বাইরে ছিল। বিকেল থেকেই তার রুম বন্ধ ছিল। পরে রাত ১০টার দিকে রুমমেটরা ফিরে দরজা ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পায়। এরপর মার্কেটের সিকিউরিটির সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
.png)
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।