ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে সঙ্গে পিস্তল রাখতেন শামীম

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ১ জুলাই ২০২৩
সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে সঙ্গে পিস্তল রাখতেন শামীম
অস্ত্রসহ আটককৃত যুবক শামীম- ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে একটি পিস্তল ও দুইটি দেশীয় অস্ত্রসহ শামীম বকশী ওরফে শুটার শা‌মীম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে লালমোহন পৌরসভা গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শামীম উপজেলার কালমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালুরচর গ্রামের আবুল কাশেম বকশীর ছেলে।

লালমোহন থানার এসআই মো. মাহবুব জানান, শুক্রবার রাতে পৌরসভা গেট এলাকায় শামীমকে সন্দেহজনক অবস্থায় আটক করেন স্থানীয়রা। পরে তার কাছে তরবারি সাদৃশ্য বগি দা ও চাকু দেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় আনা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শামীমের বসতঘরে একটি পিস্তল রয়েছে বলেও জানান তিনি। এরপর তল্লাশি চালিয়ে পিস্তলটিও উদ্ধার করা হয়।

Advertisement

এসআই মাহবুব আরো জানান, জিজ্ঞাসাবাদে শামীম এসব অস্ত্র দিয়ে বিভিন্নস্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে স্বীকার করেছেন। উদ্ধারকৃত পিস্তলটি তিনি সঙ্গে রাখতেন বলেও জানান।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাকি কার্যক্রম শেষে অস্ত্রসহ আটককৃত শামীমকে আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: পিস্তল ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!