মঙ্গলবার দুপুরে উপজেলার জোনাইল মিয়া বাজার এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটে। মৃত সংগ্রাম একই এলাকার জাহিদুলের ছেলে।
স্থানীয়রা জানান, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শ্রবণ প্রতিবন্ধী সংগ্রাম ঈদ উদযাপন করতে দাদা বদিউজ্জামানের বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে বাড়ির পেছনের পুকুরে গোসল করতে নামে। এ সময় ঐ পুকুর থেকে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করা হচ্ছিল। এতে ড্রেজারের পাইপের নিচে চাপা পড়ে সংগ্রাম। পরে সংগ্রামকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
.png)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক আলী আহাম্মেদ শিমুল জানান, হাসপাতালে আসার আগেই ঐ শিশুর মৃত্যু হয়েছে।