নিহত জসিম যশোরের মণিরামপুর উপজেলার আকোখা গ্রামের আব্দুল কুদ্দুস মোড়লের ছেলে। জসিম মণিরামপুরের ভাই ভাই গোল্ড ফিশারিজের ম্যানেজার পদে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে মনিহার কোল্ড স্টোর মোড়ে একটি মোটরসাইকেলে তিন যুবক এসে জসিমের শরীরে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ সময় তারা জসিমের ব্যবহৃত মোটরসাইকেলটিও নিয়ে যান। স্থানীয়রা জসিম উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন।
.png)
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) জুয়েল ইমরান জানান, জসিম নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশের একাধিক টিম তদন্ত করছে। দ্রুত আসামিদের আটক করা হবে।