সোমবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাবিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের মফিল মিয়ার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার কাগাপাশা ইউপি চেয়ারম্যান মো. এরশাদ আলী।
.png)
স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান জানান, রোববার সকালে রাবিয়ার ছেলে রিপন মিয়া ও সিপন মিয়ার মধ্যে মারামারি হয়। রাবিয়া সেই মারামারি থামাতে এগিয়ে যান। এ সময় রিপনের হাতে থাকা পাথরের আঘাতে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভোরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তার আগেই পালিয়ে যান মৃতের দুই ছেলে। অভিযুক্তদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।