ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যুবকের ‘বিশেষ অঙ্গ’ কেটে নিজের সম্ভ্রম বাঁচালেন গৃহবধূ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৪, ২৭ জুন ২০২৩
যুবকের ‘বিশেষ অঙ্গ’ কেটে নিজের সম্ভ্রম বাঁচালেন গৃহবধূ
প্রতীকী ছবি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ধর্ষণচেষ্টাকারীর ‘বিশেষ অঙ্গ’ কেটে নিজের সম্ভ্রম বাঁচালেন এক গৃহবধূ।

রোববার রাত ১২টার দিকে উপজেলার জয়ডিহি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওই গৃহবধূ জানান, প্রতিবেশী এসকেন মোল্লা বেশকিছু দিন ধরে তাকে উত্যক্ত করে আসছিলেন। ঘটনার রাতে বাড়িতে স্বামী-সন্তান কেউই না থাকায় ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন তিনি। মধ্যরাতে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে তাকে ধর্ষণচেষ্টা করেন এসকেন মোল্লা। নিজের সম্ভ্রম বাঁচাতে ধস্তাধস্তির একপর্যায়ে ব্লেড নিয়ে এসকেন মোল্লার ‘বিশেষ অঙ্গ’কেটে দেন তিনি। এরপর প্রাণ বাঁচাতে লুঙ্গি ও স্যান্ডেল ফেলে দৌড়ে পালিয়ে যান এসকেন মোল্লা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ওই গৃহবধূ।

Advertisement

থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা‌ নেয়া হবে। 

এসকেন মোল্লার বড় ভাই আসাদ মোল্লার স্ত্রী রিনা বেগম জানান, এসকেন চিকিৎসাধীন আছেন। কোথায় আছেন তা তিনি জানেন না। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!