ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জিমরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাকিব

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৪, ২৭ জুন ২০২৩
জিমরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাকিব
মৃত রাকিব

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি জিম সেন্টারে রাকিব নামে এক কলেজছাত্রে মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় পাকুন্দিয়া পৌর শহরের গরুরহাট এলাকায় নিরব ইলেকট্রনিক্স অ্যান্ড জিম সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। মৃত রাকিব চরফরাদি গ্রামের রবিউলের ছেলে। তিনি পাকুন্দিয়ার চর আদর্শ কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

জানা যায়, সোমবার সন্ধ্যায় জিমরত অবস্থায় হঠাৎ অসুস্থবোধ করেন রাকিব। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে   মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন রানা জানান, রাকিবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে জিমরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন  জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!