রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউপির ২ নম্বর ওয়ার্ড উত্তর কাইচতলি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শফি কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শফি উত্তর কাইচতলি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে সেখানেই তিনি শ্রমিকের কাজ করতেন। একপর্যায়ে পাশের এক কিশোরীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে তার স্ত্রী-সন্তান থাকার সংবাদ পেয়ে সম্পর্ক ছিন্ন করতে চাইলে শফি তাকে ভয়ভীতি দেখান। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ঐ কিশোরী। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন।
.png)
বান্দরবান সদর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঐ রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় ঐ কিশোরীর অভিভাবক থানায় অভিযোগ করেছেন। ঐ অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।