ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাক্ষেত দেখেই কান্নায় ভেঙে পড়লেন কৃষক 

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ২৪ জুন ২০২৩
কলাক্ষেত দেখেই কান্নায় ভেঙে পড়লেন কৃষক 
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের মুজিবনগরের কোমরপুর গ্রামের কৃষক আজিজুল হক ভুট্রোর দুই বিঘা জমির কলা বাগানের সব কাঁদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে কলাক্ষেতে গিয়ে এ দৃশ্য থেকে কান্নায় ভেঙে পড়েন তিনি।

বর্গা চাষি ভুট্রোর ৯ শ কলা গাছের কাঁদি কেটে নিয়ে যাওয়ায় তার সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

কৃষক আজিজুল হক ভুট্রো জানান, নিজের কোনো জমি নেই। কোমরপুর গ্রামের বকুল বিশ্বাসের কাছ থেকে জমি লিজ নিয়ে কলার আবাদ করেছেন। চাষ করতে গিয়ে অনেক ধার দেনা হয়েছে। কয়েক দিন পর কলা বিক্রি শুরু হলে ধার দেনা পরিশোধ করবেন।

Advertisement

ভুটো বলেন, দুই বিঘা জমিতে ৯ শতাধিক কলার গাছ রোপণ করি। প্রতিটি কলা গাছে কলার কাঁদি এসেছে। কলা মোটা তাজা হতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে রাতের আঁধারে দুর্বৃত্তরা ৯ শতাধিক কলার কাঁদি কেটে টুকরো টুকরো করে ফেলে রেখে গেছে।

আজিজুল হক জানান, ৯ শতাধিক কলা গাছ প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে কোমরপুর পুলিশ ক্যাম্পের আইসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!