বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ীর তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। বদিউজ্জামান মন্ডল উপজেলার পুনট ইউনিয়নের দেওগ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।
কালাই থানার ওসি ওয়াসিম আল বারী জানান, উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ীর তিন রাস্তার মোড়ে একটি মুদির দোকানে সামনে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে অবস্থান করছেন বদিউজ্জামান মন্ডল। এমন সংবাদ পেয়ে দুপুরের দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে ১শ’ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
.png)