দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ বিজিবি- ২ ব্যাটালিয়নের অধিনায়ক মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)।
তিনি জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের উপজেলার আশিকানিয়া নামক এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এমন তথ্যে ব্যাটালিয়ন সদর হতে উপ-অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহলদল ও সাবরাং বিওপি হতে একটি টহলদল ঐ এলাকায় গোপনে অবস্থান নেয়।
.png)
কিছুক্ষণ পর টহলদল তিন ব্যক্তিকে বস্তা মাথায় নিয়ে নাফ নদী পার হয়ে আশিকানিয়া লবণ মাঠের দিকে আসতে দেখে। ঐ ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বস্তাগুলো ফেলে দিয়ে পালিয়ে যান। পরে ঐ ৩টি বস্তা থেকে ৩ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবা ট্যাবলেটগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।