বুধবার (১৪ জুন) পৌরসভার কাইয়ুকখালী পাড়া নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর মিডিয়া কর্মকর্তা বিএন আবদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়- কায়ুকখালী পাড়ার মো. আবুল বাশারের বাড়ির আঙিনায় বিক্রির জন্য মাদক লুকিয়ে রাখা হয়েছে।
.png)
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঐ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির আঙিনায় তল্লাশি করে লাকড়ির স্তূপের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্লাস্টিকের বস্তা থেকে ৬৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।