বুধবার সকালে কক্সবাজার সদরের বাস টার্মিনাল এলাকায় মারশা বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত বারেক মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুজিবল হকের ছেলে।
রামু ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ মো. মেজবাহ উদ্দিন জানান, বাসটার্মিনাল থেকে ইয়াবাসহ ঐ যুবককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য নয় লাখ টাকা। আটককৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
.png)