ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ১৪ জুন ২০২৩
শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার শ্যামনগরে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ১শ’ ইয়াবাসহ আনিছুর রহমান (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

আটক আনিছুর রহমান উপজেলার কৈখালী গ্রামে মো. খলিল মল্লিকের ছেলে। 

জানা গেছে, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী স্টেশন কোস্টগার্ডের পেটি অফিসার (পিও) এম. এম মোত্তালিবের নেতৃত্বে সঙ্গীয় কোস্টগার্ড সদস্যরা কৈখালী ইউনিয়নের সাপখালি কয়াল পাড়া কালভার্টের পূর্ব পাশের মাঠ থেকে তাকে আটক করেন। এ সময় তার শরীর তল্লাশি চালিয়ে ১শ’ ইয়াবা উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।

Advertisement

শ্যামনগর থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!