মৃত হৃদয় মিয়া নরসিংদী শহরের কাউরিয়াপাড়া মহল্লার মৃত তোফাজ্জল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো একসময় হৃদয় কবরস্থানের লাইট ও তার চুরি করতে ভেতরে ঢুকেছিল। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে তার মৃত্যু হয়। শুক্রবার সকালে কবরস্থানের ভেতরে শিশুরা খেলতে গেলে তার মরদেহ দেখতে পায়। পরে সেখানকার নিরাপত্তাকর্মী বিদুৎ লাইন বন্ধ করে দেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
.png)
নরসিংদী মডেল থানার এসআই কামরুজ্জামান জানান, হৃদয় একজন মাদকসেবী। তিনি বিভিন্ন সময় নেশার টাকা যোগাতে চুরি করতেন। তার নামে নরসিংদী মডেল থানায় দুটি মাদক মামলা রয়েছে। তিনি গত সোমবার জেলহাজত থেকে ছাড়া পেয়েছেন।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করছি কবরস্থানে চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।