ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ১৪ জুন ২০২৩
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন নামে যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে ঐ ইউনিয়নের মনিহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দেলোয়ার একই ইউনিয়নের দেবপুর গ্রামের বাসিন্দা। দেলোয়ার পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।

স্থানীয়রা জানান, মনিহার গ্রামের আবুল বাশারের তিনতলা বিশিষ্ট নবনির্মিত ভবনে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। ঐ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন দেলোয়ার। পরে ঘটনাস্থলে থাকা লোকজন দেলোয়ারকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিবুল আহসান হাসিব দেলোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার লাশ হাসপাতাল মর্গে আছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!