সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাইমাইল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মৃদুল একই এলাকার নারায়ণ সরকারের ছেলে।
সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, মৃদুল সকালে উপজেলার বাইমাইল গ্রামের আব্দুল হাসেমের বাড়িতে কাঠমিস্ত্রির কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে মৃদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।
.png)