বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে করমদি গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত মোস্তফা ওই গ্রামের আজগর আলীর ছেলে।
এ নিয়ে গাংনী উপজেলায় গত দু’দিনে বিদ্যুৎস্পৃষ্টে তিনজন মারা গেছেন।
.png)
তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য তৌহিদুল ইসলাম তৌহিদ জানান, বুধবার বিকেলের দিকে মোস্তফা উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামের গোলজার হোসেনের ছেলে উলজার হোসেনের বাড়ির টিনের বেড়া বাঁধাইয়ের কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানবশত টিনে বিদ্যুতায়িত হয়ে গোলাম মোস্তফা ও হালিম অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টায় উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মা তাসলিমা খাতুন (৩০) ও মেয়ে মারিয়া খাতুন (২) বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়।