বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বাদিহাটি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুজন মিয়া একই গ্রামের রফিজ উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ওসি মো. শাহিনুজ্জামান খান।
.png)
নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, টেলিভিশন দেখার একপর্যায়ে মেমোরি খুলতে চেষ্টা করেন সুজন। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।