ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৭, ১৪ জুন ২০২৩
কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহাগ (৩০) নামে এক প্রিন্টিং ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে কুমিল্লা নগরীর নিউমার্কেটে এ ঘটনা ঘটে। মৃত সোহাগ চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা গ্রামের গোরফান আলীর ছেলে। সোহাগ কুমিল্লা নিউমার্কেটের আন্ডারগ্রাউন্ডে আনিকা প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে সোহাগ তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি ফোনে কথা বলতে বলতে মেশিনের ওপর পা রাখলে বিদ্যুৎস্পৃষ্ট হন। সোহাগকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!