ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহাদেবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ১২ জুন ২০২৩
মহাদেবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
মহাদেবপুর থানা- ফাইল ফটো

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাগর উরাও (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ঐ মোটরসাইকেলে থাকা আরো দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার বিকেলে উপজেলার দাউল বারবাকপুর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর উরাও উপজেলার জন্তিগ্রাম গ্রামের ফুলচান উরাও এর ছেলে। আহতরা হলেন- নিহত সাগরের আত্মীয় একই উপজেলার বিনোনপুর গ্রামের সবুজ উরাও (২২) এবং ঘাষিয়ারা গ্রামের হিরেশ উরাও (৩০)।

জানা যায়, সাগর উরাও মোটরসাইকেলে তার আত্মীয়দের নিয়ে বিকেলে মহাদেবপুর বাজার থেকে তেঁতুল পুকুরের দিকে যাচ্ছিলেন। পথে দাউল বারবাকপুর মোড় নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি তাল গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাগর উরাও নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা তার দুইজন আত্মীয় গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

Advertisement

মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নওগাঁ নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!