ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিকট শব্দে তালগাছে বজ্রপাত, জ্বলে উঠলো আগুন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৮, ১২ জুন ২০২৩
বিকট শব্দে তালগাছে বজ্রপাত, জ্বলে উঠলো আগুন
ছবি: সংগৃহীত

রোববার রাত তখন ১১টা। শুরু হয় বৃষ্টি। হঠাৎ বিকট শব্দে তালগাছের ওপর বজ্রপাত। এতে তালগাছটিতে আগুন ধরে যায়। মুহূর্তেই পুড়ে যায় গাছটি। বাড়ি থেকে দৃশ্যটি দেখে ভয় পান এলাকাবাসী। ওই সময় এই দৃশ্যটি ধারণ করেন স্থানীয় এক সাংবাদিক। ঘটনাটি ঘটেছে জয়পুরহাট শহরের সবুজ নগর এলাকায়।

এলাকাবাসী জানান, প্রথমে ধূলিঝড়। এরপর একটু বৃষ্টি হয়ে থেমে যায়। পরে রাত ১১টার দিকে ঝিরিঝিরি বৃষ্টি  শুরু হয়। এরপর হঠাৎ বিকট শব্দে এলাকার একটি কবরস্থানের সামনের রাস্তার তালগাছে বজ্রপাত হয়। এতে আগুন ধরে মুহূর্তেই পুড়ে যায় গাছটি। অনেকেই বাড়ি থেকেই দৃশ্যটি দেখে ভয় পান।

তারা আরো বলেন, এ জন্যই পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা তালগাছ ও খেজুর গাছ লাগাতে বলেন। তালগাছ ও খেজুর গাছ যে বজ্রপাতে সহায়ক ভূমিকা রাখতে পারে জয়পুরহাটই তার উদাহরণ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!