ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেলান্দহে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ১০ জুন ২০২৩
মেলান্দহে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
ফাইল ছবি

জামালপুরের মেলান্দহে পুকুরের পানিতে ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুরমুঠ ইউনিয়নের পূর্ব রুকনাই গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুটি ওই উপজেলার পূর্ব রুকনাই গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।

বিষয়টি নিশ্চিত ওই ওর্য়াডের ইউপি সদস্য মো. ফরিদ উদ্দিন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির সবার অগোচরে পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় শিশুটি। তাকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে নিথর অবস্থায় উদ্ধার ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সেঁজুতি সারা বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!