গ্রেফতার মো. ইব্রাহিম (৩১) টেকনাফ উপজেলার ঝিমংখালী এলাকার নুর মোহাম্মদের ছেলে।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার জানান, গোপন সংবাদের মাধ্যমে উপসহকারী পুলিশ পরিদর্শক (এসআই) সামিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সদর ইউনিয়নের হরিনাফাঁড়ি নুইন্যামুইন্যা ব্রিজ সংলগ্ন জায়গায় অভিযান চালায়। এ সময় ইব্রাহিম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার ৫২০ ইয়াবা উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
.png)