ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সারাদিন গ্যাস পাবেন না এসব এলাকায় মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৫০, ৮ জুন ২০২৩
সারাদিন গ্যাস পাবেন না এসব এলাকায় মানুষ
ফাইল ফটো

গ্যাস পাইপলাইনের জরুরি অপসারণ বা প্রতিস্থাপন কাজের জন্য আজ (বৃহস্পতিবার) সাভার ও আশুলিয়ার অনেক এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য ৮ জুন বৃহস্পতিবার বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত (ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে) সাভার পৌর এলাকাসহ ভাটপাড়া, জলেশ্বর, রাজাশন, কমলাপুর, বলিয়ারপুর, কোন্ডা, হেমায়েতপুর, ফুলবাড়িয়া, ব্যাংকটাউন, ব্যাংক কলোনি, গেন্ডা, ইসলামপুর, ফাল্গুনি হাউজিং, নয়ারহাট, আকরান, কালিয়াকৈর, গৌরীপুর, খেজুর বাগান এবং আশুলিয়া, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

Advertisement

এছাড়া উল্লেখিত সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!