ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মানারাতের ক্যাম্পাস আশুলিয়াতেই রাখার দাবি

মানারাত সংবাদদাতা
প্রকাশিত: ১৭:২১, ২৯ মে ২০২৩
মানারাতের ক্যাম্পাস আশুলিয়াতেই রাখার দাবি
বিক্ষোভ মিছিল করেছেন মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

মানারাত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়াতে রাখার দাবিতে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। 

বুধবার (২৯ মে) গোলাপ চত্বর থেকে মূল রাস্তা হয়ে মিছিলটি একাডেমিক ভবনের সামনে এসে মিছিলটি শেষ হয়। এরপর স্মারকলিপি দেন তারা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দেখে ভর্তি হয়েছি। কিন্তু, অথরিটি এখন ক্যাম্পাস স্থানান্তরের ঘোষণা দিয়েছে, যা আইনগতভাবে প্রতারণার অংশ। আবার, গুলশান ক্যাম্পাসে নেই পর্যাপ্ত ক্লাসরুমের ব্যবস্থা। যেটা আমাদের শিক্ষাকে চরমভাবে ব্যহত করবে।

Advertisement

তারা বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো গুলশান ক্যাম্পাসের আইনগত কোনো বৈধতা নেই। গুলশান ক্যাম্পাস নিয়ে মামলা চলমান। এমতাবস্থায় সেখানে ক্যাম্পাস স্থানান্তরের চিন্তা হাজার হাজার ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার এবং ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার সামিল।

গুলশানের অসুবিধার কথা তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, আমাদের কয়েকটি ডিপার্টমেন্টের ল্যাবরেটরি বাধ্যতামূলক। যেখানে পর্যাপ্ত ক্লাস রুমই নেই, সেখানে ল্যাবরেটরি তো বিলাসিতা। কিন্তু সেটা ছাড়া আমাদের শিক্ষাগ্রহণ সম্ভব নয়।

শিক্ষার্থীরা আরো বলেন, গুলশানের মতো জনবহুল এলাকায় যাতায়াতে পোহাতে হবে বিশাল বিশাল জ্যামের ধকল। এরপর আর ক্লাস রুমে মনোযোগ দেওয়ার মতো শারীরিক এবং মানসিক অবস্থা থাকে না। ছোট ঐ ক্যাম্পাসে নেই খেলার মাঠও। তাছাড়া আমাদের থাকা ও খাওয়ার ব্যয়ভারও অনেক বেড়ে যাবে।

বিক্ষোভ মিছিল শেষে তারা বিশ্ববিদ্যালয় অথরিটির কাছে শিক্ষার্থীদের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!