ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পলাশে ইটবোঝাই ট্রলি উল্টে নিথর চালক

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৯, ৫ জুন ২০২৩
পলাশে ইটবোঝাই ট্রলি উল্টে নিথর চালক
মোস্তফা মিয়া

নরসিংদীর পলাশে ইটবোঝাই ট্রলি উল্টে মোস্তফা মিয়া (১৮) নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদীর খাওগাইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের গাজী মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোস্তফা সকালে ডাংগা থেকে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের খাওগাইর এলাকার একটি রাস্তার কাজের জন্য ট্রলিতে ইটবোঝাই করে বের হন। পরে সকাল সাড়ে ১০টায় ট্রলি নিয়ে ওই রাস্তায় পৌঁছান মোস্তফা। বেলা ১১টায় কাজ শেষে ট্রলি নিয়ে রাস্তা থেকে একটু সামনে আসার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

Advertisement

এ ব্যাপারে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. মঞ্জুর রহমান জানান, নিহত মোস্তফার পরিবার কোনো মামলায় যাবে না এবং ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহণের জন্য আবেদন করে। পরে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নিথর
লিংক সফলভাবে কপি হয়েছে!