ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে নিথর স্কুলছাত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৮, ১ জুন ২০২৩
অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে নিথর স্কুলছাত্রী
লক্ষ্মীপুর সদর মডেল থানা- ফাইল ফটো

লক্ষ্মীপুর সদর উপজেলায় অটোরিকশার মোটরের সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে সামিয়া আক্তার রুপা (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌরশহরের ইটেরপুল এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত সামিয়া সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. সোহেলর মেয়ে। সামিয়া কামান খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, সামিয়া দুপুরে অটোরিকশাযোগে পৌরশহরের বাসটার্মিনালে যাচ্ছিল। পথে ইটেরপুল এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত তার গলায় থাকা ওড়না অটোরিকশার মোটরের সঙ্গে পেঁচিয়ে নিচে পড়ে যায় সামিয়া। এ সময় তার সঙ্গে আত্মীয়-স্বজনরা চিৎকার করলে চালক অটোরিকশা থামিয়ে দেন। পরে অচেতন অবস্থায় সামিয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, অটোরিকশার মোটরের সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে যাওয়ায় সামিয়ার মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!