ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১০:১১, ৫ মে ২০২৩
জয়পুরহাটে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটের পাঁচবিবির ছোট যমুনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইয়াসমিন সুলতানা নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে  উপজেলার  খাস বাগুড়ী গ্রামের পাশে নদীতে এ ঘটনা ঘটে।

ইয়াসমিন সুলতানা পাঁচবিবি  উপজেলার খাস বাগুড়ী গ্রামের এনামুল হকের মেয়ে। সে আয়মা রসুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। 

জানা গেছে, স্কুলছাত্রী ইয়াসমিন সুলতানা দুপুরে বাড়ির পাশে ছোট যমুনা নদীতে বান্ধবীদের সঙ্গে গোসল করার সময় সবার অজান্তে গভীর পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তার পরিবার তাকে দেখতে না পেয়ে  খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে  নদীতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসমিন সুলতানাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!