ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘ভাত রান্না’ নিয়ে বোনের সঙ্গে অভিমান, প্রাণ দিল স্কুলছাত্রী

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৮, ৮ মে ২০২৩
‘ভাত রান্না’ নিয়ে বোনের সঙ্গে অভিমান, প্রাণ দিল স্কুলছাত্রী
ফাইল ছবি

বড় বোনের সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী। সোমবার সকালে রংপুর নগরীর বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সুমাইয়া আক্কেলপুর স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী। সে ওই এলাকার বেলাল হোসেনের দ্বিতীয় কন্যা।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই অনিক জানান, সকালে ভাত রান্না করা নিয়ে বড় বোনের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সুমাইয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে একটি ডায়েরি উদ্ধার করে। ডায়রিতে কি লেখা আছে তা জানায়নি পুলিশ। দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!