ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলতে গিয়ে নিথর ২ বছরের জুনায়েদ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৪, ৩ জুন ২০২৩
খেলতে গিয়ে নিথর ২ বছরের জুনায়েদ
ফাইল ফটো

চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ডুবে মো. জুনায়েদ নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার সকালে উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জুনায়েদ ঐ এলাকার মাওলানা শোয়াইবের ছেলে।

স্বজনরা জানান, বাড়ির পাশে শিশুদের সঙ্গে খেলার সময় পুকুরে পড়ে যায় জুনায়েদ। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!