ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ২ জুন ২০২৩
কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলাদা স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ধারাবাশাইল ও হরিণাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু আখিঁ রায় (৬) ধারাবাশাইল গ্রামের ভবেন রায়ের মেয়ে। অপরদিকে আহমুদুল্লাহ (২) হরিনাহাটি গ্রামের নুরুজ্জামান শেখের ছেলে।

জানা যায়, শুক্রবার দুপুরে আখিঁ রায় নিজ বাড়ির পাশে খেলা করছিল। এ সময় হঠাৎ পরিবারের লোকজন দেখতে না পেয়ে বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুরে তার লাশ দেখতে পায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

অপরদিকে, আহমুদুল্লাহ বাড়ির আঙিনায় খেলা করছিল। পরিবারের লোকজন হঠাৎ তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, পুকুরে ডুবে আখিঁ রায়ের মুত্যুর সংবাদটি জানা গেছে। তবে আহমুদুল্লার মুত্যুর সংবাদটি জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!