ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে বাস-নসিমন সংঘর্ষ, নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৪, ২৮ এপ্রিল ২০২৩
গোপালগঞ্জে বাস-নসিমন সংঘর্ষ, নিহত ২
প্রতীকী ছবি

গোপালগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার সোনাশুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার আন্দারকোটা গ্রামের দীনেশ অধিকারী (৫৫) ও সঞ্জয় বৈরাগী (৩৫)।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. রাজিব হোসেন।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম জানান, শুক্রবার সদর উপজেলার তালা বাজারে কাঁচামাল বিক্রি করে চার ব্যবসায়ী নসিমনে করে আন্দারকোটা গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সোনাশুর নামকস্থানে সন্ধ্যা ৭টার দিকে বিপরীত দিক থেকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দিনেশ অধিকারী (৫৫) নিহত হন।

তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে অপর ব্যবসায়ী সঞ্জয় বৈরাগীর (৩৫) মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!