ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে ভূমি মালিকদের ক্ষতিপূরণের চেক দিলেন ডিসি

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ১২ এপ্রিল ২০২৩
গোপালগঞ্জে ভূমি মালিকদের ক্ষতিপূরণের চেক দিলেন ডিসি
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জে জনগণের দোরগোড়ায় গিয়ে ভূমি মালিকদের ক্ষতিপূরনের চেক দিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। 

বুধবার বিকেলে সদর উপজেলার ঘোনাপাড়ায় গিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে ভূমি অধিগ্রহণের চেক তুলে দেন তিনি। এদিন জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত ভূমি মালিক সোহাগ ফকির, মো. মনিরুল ইসলাম, রেজায়ান মোল্লা, মান্না মোল্লা ও হেদায়েত শেখের হাতে প্রায় ৫ কোটি টাকার চেক তুলে দেন।

এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লি. গোপালগঞ্জ প্লান্টের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. নাজমুন নাহার, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লি. গোপালগঞ্জ প্লান্টের ডিজিএম শফিকুল বারীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!