ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে শিবিরের ২ নেতাকর্মী আটক

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪২, ১৭ মে ২০২৩
গোপালগঞ্জে শিবিরের ২ নেতাকর্মী আটক
গোপালগঞ্জ সদর থানা- ফাইল ফটো

গোপালগঞ্জে শিবিরের ২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় শিবিরের বিভিন্ন বই, ম্যাগাজিন, প্রচারপত্র ও সদস্য সংগ্রহের বিশেষ ফরম উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- পূর্ব মিয়াপাড়া বিসমিল্লাহ জামে মসজিদের ইমাম আলাউদ্দিন ও মাদরাসাছাত্র শরিফুল ইসলাম।

বুধবার দুপুরে জেলা শহরের পূর্ব মিয়াপাড়া ও এসএস আলিয়া মাদরাসা থেকে তাদের আটক করা হয়।

Advertisement

গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ ঘটনার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্ব মিয়াপাড়া মাওলানা জামাল উদ্দিনের বাসায় অভিযান চালিয়ে শিবিরের বিভিন্ন বই, ম্যাগাজিন, প্রচারপত্র ও সদস্য সংগ্রহের বিশেষ ফরম উদ্ধার করা হয়। পরে এসএস আলিয়া মাদরাসা থেকে শিবিরের দুইজন নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!