ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে শিবির সভাপতি নাছির গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ০৯:৫৫, ৯ মার্চ ২০২৩
পঞ্চগড়ে শিবির সভাপতি নাছির গ্রেফতার
গ্রেফতারকৃত নাছির উদ্দিন- ফাইল ফটো

পঞ্চগড়ে পুলিশের ওপর হামলা ও উসকানির অভিযোগ তেঁতুলিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাছির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে পঞ্চগড় শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাছির উদ্দিন তেঁতুলিয়া উপজেলার শিবির সভাপতি ও কুমারটোল এলাকার ফজলুল হকের ছেলে।

Advertisement

পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, তেঁতুলিয়া উপজেলার শিবির সভাপতি নাছির উদ্দিন গত ৩ মার্চ পুলিশের ওপর হামলার উসকানিদাতা এবং অন্যতম মাস্টারমাইন্ড। এ ঘটনায় বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!