ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে গ্রেফতার ২৬ ‘শিবির নেতাকর্মী’ কারাগারে

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৮, ১৩ এপ্রিল ২০২৩
ফেনীতে গ্রেফতার ২৬ ‘শিবির নেতাকর্মী’ কারাগারে
গ্রেফতাররা- ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে একটি কোচিং সেন্টার থেকে শিবির নেতাকর্মী সন্দেহে গ্রেফতার ২৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার রাতে বিশেষ ক্ষমতা আইনে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঐ মামলায় অজ্ঞাত আরো ৩০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় শহরের শহিদ শহীদুল্লাহ কায়সার সড়কের দিদার বিল্ডিংয়ে ফোকাস কোচিং সেন্টারে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়। ৩০-৩৫ জনকে আটক করলেও পরে পুলিশ যাচাই-বাছাই করে ২৬ জনকে গ্রেফতার দেখায়।

Advertisement

ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক গোলাম জিলানী বলেন, তদন্তের স্বার্থে আরো তথ্যের জন্য তাদের পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়। আগামী সোমবার শুনানির দিন ধার্য করে সব আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!