মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউপিস্থ নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইদ্রিস উপজেলার নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার মৃত আবু শামার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) শামসুল আলম খান।
.png)
তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদে ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং ইউপিস্থ নয়াবাজার এলাকায় অভিযান চালায় কক্সবাজার সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় মাদক মামলার পলাতক আসামি ইদ্রিসকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একটি মামলা আছে। পরে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।