রোববার রাতে সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের কাঞ্চনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামশেদ শিবির নেতা বশরের সেকেন্ড ইন কমান্ড ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামশেদকে গ্রেফতার করা হয়। পুলিশের ওপর হামলা, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। প্রকৃত নাম জামশেদুল করিম চৌধুরী হলেও নাম-তথ্য পরিবর্তন করে পাসপোর্ট তৈরি করেছেন তিনি। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
.png)