ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ককটেল বিস্ফোরণ, ছাত্রশিবির নেতা গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
রাজশাহীতে ককটেল বিস্ফোরণ, ছাত্রশিবির নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত শিবির নেতা সিফাত আলম

রাজশাহী মহানগরী থেকে একটি বিস্ফোরিত ও তিনটি অবিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধারসহ এক ছাত্রশিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত শিবির নেতার নাম সিফাত আলম (২৬)। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া এলাকার কোরবান আলীর ছেলে।

সোমবার সন্ধ্যায় নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোডের স্টিলটেক দোকান সংলগ্ন এলাকায় তারা নাশকতার উদ্দেশে সংঘবদ্ধ হয়েছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেলে তারা ককটেল বিস্ফোরণ ঘটান। পরে তাদের মধ্য থেকে একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

ওসি আরো জানান, সিফাত আলম ছাত্রশিবিরের মহানগর কমিটির সহ-প্রচার সম্পাদক ছিলেন এবং বতর্মান কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন। বিস্ফোরক দ্রব্য আইনে নতুন মামলার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!