বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ওসি মো. রাজু।
গ্রেফতারকৃত রাশেদুল ইসলাম রানা সাঘাটা উপজেলার ছিলমানের পাড়া গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে। তিনি বগুড়া জেলা ছাত্র শিবিরের কল্যাণ বিষয়ক সম্পাদক।
.png)
ওসি বলেন, রানার বিরুদ্ধে ১৫টি নাশকতা মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নওগাঁর মহাদেবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।