বুধবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আবদুল কাদের জিল্লাল সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের দক্ষিণ শুল্যকিয়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
জানা যায়, গোপন সংবাদে পুলিশ প্রথমে সদর উপজেলার চর শুল্যকিয়ায় অভিযান চালায়। এ সময় হানিফ রোড-নুর পাটোয়ারীরহাট সড়ক থেকে আবদুল কাদের জিল্লালকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ তিনি জানান- তার সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছেন। তারা নোয়াখালী জেলার বিভিন্ন স্থান থেকে অটোরিকশা চুরি করে ফেনী ও লক্ষ্মীপুরে বিক্রি করেন। পরে লক্ষ্মীপুর জেলার রামগতী উপজেলার চৌধুরীর হাটের দক্ষিণে চর আফজল এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তাহের মার্কেটে নাজিম উদ্দিন গুজাইয়ার একটি ভাড়া গোডাউন থেকে আরো ছয়টি অটোরিকশা উদ্ধার করা হয়।
.png)
সুধারাম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।